ছবি সংগৃহীত
সারাদেশ

অসুস্থ বাবাকে দেখতে এসে লাশ হলেন দুই ভাই

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: অসুস্থ বাবাকে দেখতে মোটরসাইকেলে করে গাজীপুর থেকে জামালপুরের নান্দিনার উদ্দেশ্যে আসছিলেন দুই ভাই।

পথে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় পৌঁছালে চলন্ত পিকআপের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সহোদর দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া।

নিহত দুই ভাই ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম জিহাদ (২৭) নান্দিনার খড়খড়িয়া পালপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের জামালপুর পাঠানো হবে।

সান নিউজ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রনোদনা

ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয়...

সাঁথিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে সড়ক...

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে শ্রীমঙ্গলে এক নারী আটক

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে উপজেলার মোঘলাবস্তি এলাকায় অ...

মণিপুরী সম্প্রদায়ের ‘নিঙোল চাক্কৌবা’ উৎসব উদযাপিত

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা