সারাদেশ

প্রায় দেড় কোটি পরিবার পেয়েছে সরকারি ত্রাণ

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১শ ১৬ কোটিরও বেশী টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩ টি এবং লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা