ছবি সংগৃহীত
সারাদেশ

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নিমতলা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনিক (১৯) নামে আরেক যুবক।

রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার কাশিপুর গ্ৰামের নাসিম রেজার ছেলে এবং আহত যুবক একই এলাকার ফকিরপাড়া গ্ৰামের আজিজুর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, রোববার সকালে অনিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর থেকে রহনপুরে যাচ্ছিলেন হৃদয়। তারা নিমতলায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হৃদয় (২১) ঘটনাস্থলেই মারা যান ও আরোহী অনিক গুরুতর আহত হন। পরে অনিককে উদ্ধার করে গোমস্তাপুর মহানন্দা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সিএনজিচালক পলাতক রয়েছেন। আর সিএনজিটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা