আটক
সারাদেশ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে দেয়ার অপরাধে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক হলেন, মো. মহিউদ্দিন বয়াতী (৩০)। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটায় তাকে আটক করা হয়।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, চরমোন্তাজ স্লুইস বাজার এলাকা থেকে মহিউদ্দিনকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগ উঠেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. মহিউদ্দিন বয়াতী চরমোন্তাজ ইউনিয়নের পূর্ব চরমোন্তাজ গ্রামের হালেম বয়াতীর ছেলে। পেশায় একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা