মৃত্যু
সারাদেশ

পুকুরে ডুবে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামে পুকুরে গোসল করার সময় মা-ছেলের মৃত্যু হয়। নিহত মা- মাসুকা বেগম (২২) এবং ছেলে মো. বোরহান উদ্দিন।

জানা যায়, ছেলেকে পুকরে গোসল করাচ্ছিলেন মা। অসাবধানতাবশত মায়ের হাত থেকে ছুটে যায় ছেলে। ছুটেই তলিয়ে যায় পুকুরে। মুহুর্তে মা ও ছেলেকে উদ্ধারে ঝাপিয়ে পড়েন। কিন্তু উদ্ধার করতে পারলেন না। উল্টো তিনিও তলিয়ে গেলেন। মুহুর্তেই নাই হয়ে যায় দুটি তাজা প্রাণ। পরে পুকুর থেকে মা-ছেলেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা