সারাদেশ

দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর সদর ও বিরল উপজেলায় বজ্রাপাতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রাঘাতের ঘটনা ঘটে। মৃতরা হলো সদরের চেহেলগাজী ইউনিয়নের রামনগর মাঝাডাঙ্গা গ্রামের মৃত কামিল উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও বিরলের রাজারামপুর ইউনিয়নের গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে সুজ্জাত (১২)। সুজ্জাত পঞ্চম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন রামনগর মাঝাডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর ছেলে জামাল (৩৮), একই এলাকার সিরাজুল আলীর ছেলে নাঈম (২৫) ও গফরাইল গ্রামের রবিউল ইসলাম (৪০)।

চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পাভেল ইমরান ও রাজারামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামিল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বিকালে রামনগর মাঝাডাঙ্গা এলাকার আলুর ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। বজ্রাঘাত শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেন। সেখানে বজ্রাঘাত হলে তিন জন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বুলবুলের লাশ উদ্ধার করে এবং বাকি দুই জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠায়।

এদিকে, বাবার সঙ্গে মাঠে কাজ করছিল সুজ্জাত। বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাতের সময় মারা যায় সে। এ ঘটনায় তার বাবা রবিউল ইসলাম আহত হয়েছেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা