মৃত্যু
সারাদেশ

পূজায় মদপানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁর ধামইরহাটে দুর্গোৎসব উপলক্ষে অতিরিক্ত মদপান করে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট তালপাড়ার আদিবাসী পল্লীর ৫ যুবক ভ্যানযোগে বাড়ি থেকে শারদীয় দুর্গামণ্ডপ দেখার জন্য উপজেলা সদরে গেলে সেখানে দুর্গোৎসব উপলক্ষে চোলাইমদ পান করেন।

পূজামণ্ডপ দেখে ভোর চারটার দিকে বাড়িতে ফেরার সময় বীরগ্রাম চারমাথা মোড়ে যাওয়ার পর তাদের ভ্যানটি উল্টে গেলে নীতিশ পাহান (১৯) আহত হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটায় সে মারা যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোসা. আনজুমান আরা বলেন, অতিরিক্ত মদপানে ওই যুবক মারা গেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন, সুরতহাল তৈরি করে কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা