ট্রাক
সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে হামেদ আলী (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালকসহ সিএনজির অপর তিন যাত্রী গুরুতর আহত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা