ছবি সংগৃহীত
সারাদেশ

এতিমখানায় দেয়া হলো ১৫০ কেজি ইলিশ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে পাঁচটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে নৌপুলিশ।

শনিবার (৯ অক্টোবর) তাদের আটক করা হয়।

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় অভিযান চালায় নৌপুলিশ। এ সময় পাঁচটি নৌকা জব্দ করে ১৫০ কেজি মা ইলিশ, ১৩ লাখ মিটার সুতার জাল, দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, আটক ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। অপর ১২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ইলিশের প্রজনন মওসুম নিরাপদ রাখতে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা