মুখোমুখি
সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়দুম ঝাউসি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটি সড়কের পাশে ধানের জমিতে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এতে করে মানুষ আহত নিহত হন।

মোটরযান ইউনিয়নের পিকাপ ভ্যান সভাপতি মো. সেলিম মিয়া বলেন, চালকরা এখন ধীরেই চালায়। এই ঘটনাটি ঘটেছে একটি ছাগল দৌড়ে পার হচ্ছিল, তাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা