ছবি: সংগৃহীত
সারাদেশ

অটোচালককে হত্যা: দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক মমিন উল্যাকে হত্যার ঘটনায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম।

রায়ের সময় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোহন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক। অন্য আসামি তারেক আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবনের আসামি মোহন সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে ও তারেক রশিদপুর গ্রামের মো. আবদুল্লাহর ছেলে।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা