ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে নারী-শিশুসহ গ্রেফতার ১৬

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকার কানাইডাংগা গ্রামের ব্রিজের উপর থেকে নারী-শিশুসহ ১৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ১২ পুরুষ, এক নারী ও দুই শিশু রয়েছে। গ্রেফতারকৃতদের বাড়ি নড়াইল, ফেনী, খুলনা, কুষ্টিয়া ও গোপালঞ্জে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মো. আসাদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলার পর মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা