সারাদেশ

চুয়াডাঙ্গায় ১২ কেজি রূপার গহনা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ১২ কেজি রূপার গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ আগস্ট) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান।

আটককৃত ব্যক্তি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (১৯)।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ আগস্ট) সকালে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি পালিয়ে গেলেও সেখান থেকে আটক করা হয় নাজমুল ইসলামকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রূপার গহনা। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা। আটককৃত চোরাকারবারি নাজমুলকে উদ্ধারকৃত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে বিজিবি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা