সারাদেশ

বরিশালে চালু হচ্ছে আরও দুই করোনা ইউনিট

জেলা প্রতিনিধি, বরিশাল: বরিশালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এতে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। রোগীর চাপ সামলাতে সেখানে চালু হচ্ছে আরও দুই করোনা ইউনিট।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা এবং বেসরকারি হাসপাতালের মালিক ও পরিচালকদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, অবস্থা নিরসনে ২০ শয্যা বিশিষ্ট নগরীর ১৯নং ওয়ার্ডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে করোনা ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বরিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৮০ বেড করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া নগরীর বেসরকারি একটি হাসপাতালকে করোনা ইউনিটে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে রোগীর চাপ সামলাতে বরিশালে চালু হচ্ছে আরও দুই করোনা ইউনিট।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা