সারাদেশ

অপহরণের পর চিকিৎসককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। নিহত পল্লী চিকিৎসকের নাম অংকথোয়াই (উগ্য) মারমা (৫০)। তিনি মৃত বইতামং মারমার ছেলে।

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাকিছড়ার কামাল মেম্বারের ব্রিকফিল্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ক্যায়ামলংপাড়া এলাকা থেকে রোববার রাতে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসক ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অংকথোয়াই (উগ্য) মারমাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এর পর সস্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে মরদেহ ব্রিকফিল্ড এলাকায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাকিছড়ার কামাল মেম্বারের ব্রিকফিল্ড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, পল্লী চিকিৎসকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা