সারাদেশ

রাজাপুরে মসজিদের নির্মাণাধীন দেয়াল ভেঙে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মাণাধীন দেয়াল ও মাচান ভেঙে নিচে চাপা পড়ে পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ পূর্ব রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে এবং দুই সন্তানের জনক। সাথে থাকা শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মাণ করা ওয়ালের সাথে মাচান তৈরি করে সেই মাচানের ওপড়ে উঠে লিনটন নির্মাণের কাজ করছিলো পলাশ।

বিকেলে হঠাৎ ওই নির্মাণ করা ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে পলাশ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মাণ কাজের ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন সিমেন্টের পরিমাণ কম দিয়ে ওয়াল নির্মাণ করার কারণে ওয়াল ভেঙে পড়ে এ নিহতের ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে ঠিকাদার মো. সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তার মতামত পাওয়া যায়নি।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

 শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের 

দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ প...

রংপুরে নতুন করে বন্যার আশঙ্কা

দেশের চার জেলার পাঁচটি পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত...

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন 

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আল...

সেমিফাইনালের আগে সুখবর ফরাসি শিবিরে

বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা