সারাদেশ

রংপুরে মাদকসেবনের দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে মাদকসেবনের অভিযোগে আসিফ মোহাম্মদ জাকিউল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনের ছেলে।

সোমবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, রোববার রাতে নগরীর খটখটিয়া এলাকাতে গাঁজা সেবনের সময়ে জাকিউল আমিনকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে দুপুরে তাকে মেট্রোপলিটন আমলি আদালতে (পরশুরাম) পাঠানো হয়েছে।

মাদক, চুরি-ছিনতাইসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে পরশুরাম থানা পুলিশ সজাগ রয়েছে দাবি করে ওসি আরও বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা