সারাদেশ

কাজে যেতে ভোগান্তি, শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সাভার: গণপরিবহন বন্ধ করে পোশাক কারখানা খোলা রাখায় কাজে যেতে ভোগান্তির শিকার হয়ে সাভারে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সোমবার (২৮ জুন) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও সিআরপি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কারখানা খোলা থাকলেও প্রতিষ্ঠান থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে কর্মস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এর সঙ্গে দেয়া লাগছে বাড়তি ভাড়া। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। তাই তারা এই অবরোধ করছেন।

পরে খবর পেয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন পুলিশ ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা