সারাদেশ

রাজশাহীতে এক সপ্তাহ বাড়লো লকডাউন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগর এলাকায় করোনার সংক্রমণ ও মৃত্যু হার না কমায় চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত হয়েছে।

বুধবার (২৩ জুন) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সংবাদ সম্মেলন করে লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

রাজশাহীর জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা না কমায় প্রশাসনের পক্ষে মহানগরীতে লকডাউন বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়সভা শেষে এ ঘোষণা দেওয়া হবে। ফলে চলমান সর্বাত্মক লকডাউন আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

জেলা প্রশাসক আবদুল জলিল আরও বলেন, লকডাউনে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচাবাজার, চিকিৎসাসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। লকডাউনের সময় বাস, ট্রেনসহ কোনও প্রকার যানবাহন রাজশাহী নগরীতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে রাজশাহী মহানগর থেকে বাইরেও যেতে পারবে না। তবে আমসহ কৃষি ও খাদ্যসামগ্রীবাহী পরিবহন চলাচল করবে। জনসমাবেশ হয় এমন সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে রাজশাহীতে ঈদুল ফিতরের পর থেকেই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ও করোনাক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

কোটি কোটি টাকা ব্যয়ের পরও বর্ষা এলেই ডুবে যায় ঢাকা

রাজধানী ঢাকায় বর্ষা মৌসুম শুরু হলেই নাগরিকদের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়ায় জলা...

ইরানের ড্রোন ডিপোতে যুক্তরাষ্ট্রের হামলা 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

৬৪ দলের বিশ্বকাপ ‘অযৌক্তিক’: লা লিগা সভাপতি

২০৩০ সালে যৌথভাবে বিশ্বকাপের শতবর্ষী আসর আয়োজন করব...

নোয়াখালীতে ৩৯৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দ...

নিকোটিনে নষ্ট হতে পারে দাম্পত্য সুখ

নিকোটিনের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে দাম্পত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা