সারাদেশ

 ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: ঝড় বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে গাজীপুরের সালনা টেকি বাড়ি এলাকায় ঢাকা রাজশাহী রেল রুটে ট্রেনের নীচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের বাসিন্দা অটোরিকশা চালক মোতালেবের স্ত্রী মোরশেদা ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু- ভাইজী।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে যান দিনমজুর মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মাত্র ৫ দিন আগে মুর্শেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়েছিল।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা