সারাদেশ

 অস্ত্রসহ ‘মুরগি সোহেল’ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহেল নামে পরিচিত পাওয়া এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।

র‌্যাব জানায় এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। রোববার (৩০ মে) দিবাগত গভীর রাতে নিকলী উপজেলার খালিশারহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খলিশাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব আরও জানায়, গত ১১ মে সোয়াইজানি নদীর জলমহালের বিরোধকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এতে চার শিশুসহ ১০ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা