সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় আবদুস সাত্তার (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে সড়কের তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ-তেওয়ারীগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওএমএসের ডিলার। তিনি একই ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, ঘটনার সময় আবদুস সাত্তার ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মারা যান সাত্তার। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা