সারাদেশ

৫ বছরের শিশুকে ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী সৈয়দপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভুক্তভোগী ওই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার (২৫ মে) বেলা আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শৌচাগারে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে একই দিন সন্ধ্যায় মাহাবুল ইসলামের বিরুদ্ধে সৈয়দপুর থানায় ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত মাহাবুল ইসলাম পূর্ব বেলপুকুর ড্যাংপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মে) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ওই শিশু তার দাদার বাড়ি বেড়াতে যায়। এরপর সে তার চাচাতো ভাই বোনদের সঙ্গে দাদার বাড়ি সংলগ্ন সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা করছিল। এ সময় পূর্ব বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার মাহাবুল ইসলাম (৩০) শিশুটিকে হাত ধরে বিদ্যালয়ের শৌচাগারে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে ধর্ষক মাহাবুল ইসলাম সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটি তাদের বাড়িতে পৌঁছে ঘটনার বিষয়ে তার মাকে বলে।

এ ঘটনায় শিশুটির বাবা মাহাবুল ইসলামকে আসামি করে মঙ্গলবার (২৫ মে) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী -০৩) ৯ (১) ধারায় সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি মাহাবুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা