সারাদেশ

আটক কৃষককে ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশী কৃষককে চার ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (১৬ মে) সকাল ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল মালেক মোল্লা (৬৫) নামে ওই কৃষককে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে। সকাল ৬টার দিকে ছলিমেরচর সীমান্তে নিজ ক্ষেতে কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

জানা যায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ ক্ষেতে কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফ এর কাছে পত্র পাঠায় বিজিবি। পত্র পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবি এর পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।

পতাকা বৈঠক শেষে সকালে আটক বাংলাদেশী কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ। বিএসএফ এর দাবি কৃষক আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারত সীমানায় অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা