সারাদেশ

বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার হাইমচর থানার ছোট লক্ষ্মীপুর গ্রামের আবুল বেপারীর স্ত্রী মহিমা খাতুন (৫০) ও তার ছেলে আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা খাতুন (২৩)। তারা পরিবারের সঙ্গে মহানগরীর সালনার টেকিবাড়ি এলাকায় বসবাস করতেন।

বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শাশুড়ি ও পুত্রবধূ একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতি সম্পন্ন একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকও আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা