সারাদেশ

গ্রাম পুলিশদের সাইকেল ও পোশাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : করোনাকালীন সময়ে দ্রুত জনসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল, পোশাক ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০ ইউনিয়ন ৯৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গ্রাম পুলিশের প্রতি সদস্যকে একটি বাইসাইকেল, একটি ফুলহাতা শার্ট, একটি হাফহাতা শার্ট, দুইটি প্যান্ট, এক জোড়া কাপড়ের জুতা, দুই জোড়া মোজা ও এক জোড়া চামড়ার জুতা দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপি চেয়ারম্যান মো: ইসরাফিল মোল্লা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘গ্রাম পুলিশ গ্রামে আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাদের যাতায়াত ও কাজের গতি বৃদ্ধি করতে সাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেয়া হয়েছে।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা