সারাদেশ

৬শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী

আল-মামুন, খাগড়াছড়ি : পানছড়িতে করোনায় কর্মহীম ও মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পেল অসহায় কর্মহীন ৬শ পরিবার।

সোমবার (৩ মে) দুপুরে পানছড়ি মাদ্রাসা মাঠে এই ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। সে সাথে সকল বিপদে একে অপরের পাশে থাকার আহবান জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা খোকনেশ^র ত্রিপুরা, নিলোৎপল খীসা, শতরূপা চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় দাশ, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজুড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীতে চিনি, লবণ, ছোলা, আলু, পেঁয়াজ, ডাল,তেল ও খেজুর তুলে দেওয়া হয় অসহায়দের মাঝে।

প্রসঙ্গত, মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা