সারাদেশ

চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের  মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার চরফ্যাশনে বজ্রপাতে পৃথক দুই ইউনিয়নে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের কালু ব্যাপারীর ছেলে শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের হানিফ চৌকিদার এর ছেলে আলাউদ্দিন (৫০)।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এদের মধ্যে শাহে আলম পেশায় কৃষক ও আলাউদ্দিন ট্রাক্টর চালক বলে জানা গেছে।

আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আয়েশা বাঘ এলাকায় গাছ থেকে তুলা পারতে গিয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের গর্জন হয়। এসময় বজ্রপাতে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

অন্যদিকে, হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানায়, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাধ এলাকায় নদীর পাড়ে বৃষ্টির সময় কৃষক শাহে আলম ধান আনতে মাঠের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন দুজনের মৃত্যুর খবর নিশ্চত করে বলেন দুই পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, গত কয়েক দিনের প্রচন্ড দাবদাহের পরে সোমবার (৩ মে) দুপুরে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত সৃষ্টি হয়। বজ্রপাতে চরফ্যাশনের দুই ইউনিয়েনের দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

ইরানের ইউরেনিয়াম দখলে নিতে মরিয়া ট্রাম্প !

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই। একদ...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা