সারাদেশ

“সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট” বিপদে আশার আলো

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে বসছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হলে একসঙ্গে ১৩৯ জন করোনা রোগী অক্সিজেন সুবিধা পাবেন। ফলে বিপদে আশার আলো দেখলো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট।

পাহাড়ী জেলার ১০০ শয্যার এ হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন ও অব্যাহত রাখতে এই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড। ১০০ শয্যার হাসপাতাল হলেও এখানে সেন্ট্রাল অক্সিজেন থেকে ১৩৯টি পোর্ট রাখা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতাল গিয়ে দেখা গেছে, হাসপাতালের পিছনে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড ৬ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করেছে। সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সেখান থেকেই লাইনের মাধ্যমে বেডে সরবরাহ করা হবে অক্সিজেন।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, করোনার আগেও রোগীদের আমরা পর্যাপ্ত অক্সিজেন সেবা দিতে পারতাম না। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হলে হাসপাতালে রোগীদের সেবা প্রদান সহজতর হয়ে যাবে।

কয়েকদিনের মধ্যেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হবে জানিয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেন, এ প্ল্যান্ট চালু হলে অক্সিজেন সরবরাহ নিয়ে যে সঙ্কট রয়েছে তা দূর হবে। কোভিড আক্রান্ত রোগীদের জন্য এ প্ল্যান্ট বিশেষ সহায়ক হবে। তিনি বলেন, এখানে আইসিইউর জন্য ইউনিট স্থাপনের কাজও শেষ করেছি। আশা করি, সব ঠিক থাকলে আইসিইউ স্থাপনের কাজও খুব দ্রুত শুরু করা যাবে। এতে জেলাবাসী চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা