সারাদেশ

পাঁচশ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন 

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় উপজেলায় চিকিৎসার জন্য মাত্র পাঁচশ টাকা চাওয়ায় বড় ভাইয়ের হাতে বেধরক মারপিটরের শিকার হয়ে নিহত হয়েছে ছোট ভাই মোহাম্মদ আলী (৩৫)।

বৃহস্পতিবার (১৫এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে নরসিংদীর বৃহত্তর রায়পুরা উপজেলার পৌরসভা এলাকার শ্রীরামপুর এলাকায়।

জানা যায়, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছোট ছেলে দুই সন্তানের জনক নিহত মোহাম্মদ আলী । বেধরক মারপিট করে তার বড় ভাই ইব্রাহীম মিয়া ও বাচ্চু মিয়া। বড় ভাইদের নির্মম অত্যাচারে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা রায়পুরা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর আরেক ছেলে মানিক মিয়া তথ্য নিশ্চিত করে জানান, বাবা আব্দুস সাত্তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেয়েছেন। সেই থেকে মাত্র পাঁচশত টাকা দাবি করেন ছোট ভাই মোহাম্মদ আলী। এই পাঁচশত টাকা কাল হলো তার জীবনে। বড় ভাই ইব্রাহিম মিয়া ও বাচ্চু মিয়া টাকা না দেয়ার জন্য মোহাম্মদ আলীকে বেধরক মারপিট করে।

এ ঘটনায় রায়পুরা থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) দেব দুলাল জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা