সারাদেশ

নিখোঁজের ৫ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : নিখোঁজের পাঁচ দিন পর পাবনার আটঘরিয়া থেকে শাজাহান আলী (৪০) নামের এক যুবদল নেতার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের হাউজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার তোফাজ্জল হোসেন ছেলে এবং নয়ন ফটোস্ট্যাটের মালিক।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা জানান, নিহত শাজাহান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। কেউ তাকে পরিকিল্পতভাবে হত্যা করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফটোস্ট্যাট দোকান থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান যুবদল নেতা শাজাহান আলী। তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পায়নি পরিবার। পরদিন ১ এপ্রিল এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এদিকে, সোমবার (৫ এপ্রিল) বিকেলে আটঘরিয়ার গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেছে। তবে কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা