সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল থেকে পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। এতে সাড়ে ১০টা থেকে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।

তিনি বলেন, হেফাজতের নেতাকর্মীদের অনেকের হাতে লাঠি রয়েছে। তারা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া পটিয়া ডাকবাংলোর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে হেফাজতের নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী বলেন, শান্তিপূর্ণভাবে সারাদেশে হরতাল চলছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে বন্ধ রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক। হাটহাজারী মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে সড়ক অবরোধ করে রেখেছে মাদরাসার ছাত্ররা।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরত কর্মীদের ওপর হামলা এবং ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হরতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও তা যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা