সারাদেশ

সাইনবোর্ডে হেফাজত-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : ঢাকার যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থক হেফাজত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৮ মার্চ) সকাল আটটা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় বেশ কয়েকটি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা এগিয়ে গেলে হরতাল সমর্থকরা বিজিবি ও পুলিশ সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলিবিদ্ধ দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হেফাজত সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি পুলিশ সদস্যদের সঙ্গে হেফাজত সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বেলা ১১টা ৫০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। বিজিবি ও পুলিশ সদস্যরাও থেমে থেমে টিয়ারশেল ছুড়ছিল।

অন্যদিকে কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুর যেতে বসিলা ব্রিজ ব্লক করে বসে আছেন হেফাজতের কর্মীরা। এ সময় তাদের খুব কাছেই অবস্থান করছিল পুলিশ ও র‌্যাব সদস্যরা। এছাড়া রাজধানীর গাবতলী ও টঙ্গী ব্রিজ এলাকার প্রবেশ মুখে কোনো সমস্যা হয়নি।

পাঁচ গাড়িতে আগুন : ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাচপুর এলাকায় দুইটি ট্রাক, একটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ মোট পাঁচটি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা