সারাদেশ

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলার বিয়ানীবাজার সংলগ্ন গজুকাটা সীমান্ত এলাকায় মসজিদ নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাধা দেওয়াকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ জোয়ানরাও সীমান্তে কঠোর নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে বিজিবি বাংলাদেশের সীমান্ত এলাকায় জনবলবৃদ্ধি সহ নজরদারি বৃদ্ধি করেছে। সিলেট এলাকার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্টে কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী জানান, ভারতীয় বাহিনী জিরো লাইনের ১৫০ গজের ভেতরে বাঙ্কার বানিয়ে প্রবেশ করেছে। তারা সীমান্ত আইন অমান্য করে এমন কাজ করেছে। আমরা তাদেরকে চিঠি দিয়েছি।

আশা করি, মঙ্গলবার ২৩ মার্চ বিকালের বৈঠকে সমস্যার সমাধান হবে। মসজিদ পুন:নির্মাণ কাজে বাঁধা দিয়ে বিএসএফ অন্যায় করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘তারা (বিএসএফ) সীমান্ত আইন লংঘন করে ২০০ বছরের পুরনো মসজিদ পুণ:নির্মাণ কাজে বাধা দিয়েছে। এ ঘটনায় গজুকাটা সীমান্তসহ আশপাশের সব এলাকায় বিজিবি নজরদারি বৃদ্ধি করেছে।’

তবে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বিয়ানীবাজারের সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের কোনও ঘটনা জানা নেই। জানা যায়, বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার ১৩৫৭ নম্বর পিলারের ভেতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের ২০০ বছরের পুরনো কেন্দ্রীয় জামে মসজিদের পাকা ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী তা নির্মাণের উদ্যোগ নেন।

দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফতাব উদ্দিন বলেন, ২০১৮ সালে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রামবাসী নেওয়ার পর তারা বিজিবির সহায়তা চান। তৎকালীন বিজিবি-৩২ ব্যাটলিয়ানের কমান্ডার বিএসএফের কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলে তারা নির্মাণ কাজ শুরু করেন।

কিন্তু নির্মাণ কাজের নিচ অংশের পিলারসহ আনুষাঙ্গিক কাজ শেষে ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতির এক পর্যায়ে বিএসএফ সরাসরি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মসজিদ নির্মাণ কাজে বাধা দেয়।মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ জানান, বিএসএফ এর বাধার পর থেকে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘২০০ বছরের প্রাচীণ এই মসজিদ নির্মাণ কাজে আমাদের সহযোগিতা রয়েছে। বিএসএফ মসজিদ নির্মাণ কাজে বাধা প্রদান ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ বিরাজ করছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা