সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে নিহত ৭, আহত প্রায় ২ হাজার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনে মারা গেছেন নারী ও শিশুসহ ৭ জন। আহত হয়েছেন ২ জন। সোমবার (২২ মার্চ) বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আগুনে নিহতেদের মধ্যে ১ জন নারী, ২ জন শিশু ও ৪ জন বৃদ্ধ নিহত হয়েছেন। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলে জানিয়েছেন কক্সবাজার জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছেন বিমানবাহিনীর ১টি টিম, স্থানীয় সেনাবাহিনী, বিজিবিসহ অন্য বাহিনীর সদস্যরা। এছাড়া স্থানীয়রা যুক্ত হয়েছেন আগুন নেভানোর কাজে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা