সারাদেশ

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘটে ট্যাংকলরি শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ছিনতাই হওয়া সাড়ে ৪ হাজার লিটার তেল উদ্ধার ও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিকরা। ধর্মঘটের ফলে উত্তরবঙ্গের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপোতে তেল উত্তোলন বন্ধ রয়েছে। বাঘবাড়ী বন্দর থেকে উত্তরবঙ্গের কোথাও তেলবাহী ট্যাংকলরি ছেড়ে যায়নি।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি বগুড়া জেলার শেরপুর উপজেলায় ট্যাংকলরি থেকে ৯ হাজার লিটার তেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ট্যাংকলরি চালক ও হেলপারের যোগসাজশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে সাড়ে ৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে পুলিশ। বাকি আরও সাড়ে ৪ হাজার লিটার তেল উদ্ধার হয়নি এবং চালক হেলপারও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। ছিনতাই হওয়া তেল উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে।

বাকি আরও সাড়ে ৪ হাজার লিটার তেল উদ্ধার এবং চালক হেলপার গ্রেফতার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বলেন, সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। খবর পেয়ে আমরা বাঘাবাড়ী বন্দর এলাকায় এসে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো জানার চেষ্টা করছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা