সারাদেশ

সুনামগঞ্জে হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দু পল্লীতে হামলা ভাঙচুরের প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল এগারোটায় চাটমোহর পৌর সদরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা হিন্দু পল্লীতে হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ তৈরীর দাবি জানান।

এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সহ সভাপতি জয়দেব কুন্ডু, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ কুন্ডু, সাধারণ সম্পাদক তরুণ পাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা