সারাদেশ

পাবনায় উন্নয়নকাজে বাধাদানকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার বেড়ায় অসামাজিক কাজ বন্ধ ও উন্নয়নকাজে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ছেলে ড. এস এম নাসিফ শামস।

তিনি লিখিত বক্তব্যে জানান, বেড়া পৌরসভার মুজিব বাঁধ সংলগ্ন পায়না থেকে মোহনগঞ্জ পর্যন্ত চাঁদাবাজী, মাদক, জুয়া, অবৈধ মাটি ও বালি উত্তোলন, কৃষিজমি খনন সহ নানারকম অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে একটি চক্র। তাদের কাছে জিম্মী হয়ে পড়েছে স্থানীয় সাধারণ মানুষ। শিক্ষা ও কর্মসংস্থানের জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি টেকনিক্যাল কলেজ ও একটি সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ড. নাসিফ শামস।

তার অভিযোগ, এলাকার ওই সিন্ডিকেট দলের নেতা মানু মান্নান ব্যাপারী ও তার ভাতিজা কিরণ ব্যাপারী বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে এসব উন্নয়নকাজে বাধার সৃষ্টি করছেন। ইতোপূর্বে কয়েকদফা তার উন্নয়নকাজের প্রজেক্টে গিয়ে চাঁদার দাবিতে ভাঙচুর চালিয়েছে তারা। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছে। কিন্তু তারপরও তারা নিবৃত হয়নি। মাঝেমধ্যেই চাঁদা দাবি করে তারা প্রজেক্টে হামলা করছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১২ মার্চ) তারা আবারও সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে। স্থানীয় এমপি, মেয়র, ইউএনও, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ব্যর্থ হয়েছেন।

এমন পরিস্থিতিতে অসামাজিক কাজ বন্ধে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন। সেইসাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ড. নাসিফ শামস।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা