সারাদেশ

বাঁশঝাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদরের পাটিয়াডাঙ্গি বাজারের পাশের বাঁশঝাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) সকালে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম খলিল (৫০)। তার বাড়ি বড়গাঁও ইউপির মোলানখুড়ী গ্রামে। তার পিতার নাম মৃত গফুর আলী।

পারিবারিকভাবে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার বিকেলে বাজারে যায় খলিল। রাতে বাড়ি ফেরেননি তিনি। বাসায় না ফেরায় পরিবারের লোকজন রাতেই খোঁজাখুঁজি করে। পরে রাত ২.১৫ মিনিটে বাজারের পাশে বাঁশঝাড়ের পাশে তার লাশ পরে থাকতে দেখে পথচারিরা।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদশর্ন করেছেন সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টীম। পরে রুহিয়া পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা