সারাদেশ

নিখোঁজ শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জে রাতে নিখোঁজ হওয়া ৪৮ দিন বয়সী সোয়াইন নামের এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বদরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সোয়াইন একই গ্রামের হামিদুর রহমান ও ফরিদা বেগম দম্পতির ছেলে।

সোমবার (৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, গতকাল রোববার রাতে বাড়ি থেকে উধাও হয়ে যায় শিশু সোয়াইন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। আজ সোমবার সকালে বাড়ির পাশে ডোবায় সোয়াইনের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

ভারতীয় ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

ভারতে ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশ...

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে...

৫৮ দিন পর জেলেদের মুখে হাসি

সামুদ্রিক মাছের প্রজনন, মজুদ বৃদ্ধি এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে চলতি বছ...

ক্যাটরিনার প্রত্যাবর্তনে সরগরম বলিউড

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখ...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা