সারাদেশ

সিরাজগঞ্জে সিজদারত অবস্থায় মুসুল্লির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় আজিজ তেল পাম্পের নামাজ ঘরে সিজদারত অবস্থায় আবু সামা (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ মার্চ) মাগরিবের নামাজের সময় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আবু সামা শাহজাদপুর উপজেলার চাঁদ ডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আজিজ পাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু সামা। নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা