সারাদেশ

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, সংক্রমণ আবারও শতকে

চট্টগ্রাম ব্যুরো : টানা ২৬ দিন পর চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ আবার শতক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ৯৩ জন ও উপজেলা পর্যায়ে ২০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২ করোনা রোগীরও।

সোমবার (১ মার্চ) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, শীতের শেষের দিকে টানা ২৬ দিন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমতির দিকে থাকলেও গরম শুরুর সাথে সাথে আবার সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। গত ২৪ ঘন্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত শতক ছাড়িয়েছে।

তিনি বলেন, ল্যাব ভিত্তিক রিপোর্টে দেখা যায় চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গত ২৪ ঘন্টায় ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনার মধ্যে ৩২ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনার ১৭টিতে করোনাভাইরাস শনাক্ত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জন। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৫টি নমুনার ৫টিরই পজিটিভ আসে।

নগরীর বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরনে ২২০টি নমুনা পরীক্ষা করে ১৮টিতে এবং ই¤েপরিয়াল হাসপাতালে ৪৮টি নমুনায় ৭টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এদিন চট্টগ্রামের ৬৫ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। সবগুলোরই নেগেটিভ আসে।

সূত্র মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্ত সংখ্যা ৩৪ হাজার ৯৯৯ জন। এর মধ্যে শহরের ২৭ হাজার ৪৬৮ জন ও গ্রামের ৭ হাজার ৫৩১ জন। আর মৃতের সংখ্যা ৩৭৫ জন। এতে শহরের বাসিন্দা ২৭৪ জন ও গ্রামের ১০১ জন।

সান নিউজ/আইকে/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা