সারাদেশ

মাদকের টাকা না দেয়ায় মেয়ের হাতে মা খুন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকের টাকা না পেয়ে মেয়ের হাতে রহিমা বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন।

রবিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়ে পাপিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছে। সে বিভিন্ন সময় টাকার জন্য পরিবারের সদস্যদের জ্বালাতন করতো। রবিবার রহিমা বেগম বাড়িতে কাপড় সেলাই করছিলেন। এসময় মেয়ে পাপিয়া এসে মাদকের জন্য তার কাছে টাকা চায়। তিনি টাকা না দেয়ায় পাপিয়া কাপড়
কাটার কাঁচি তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। এর আগেও একবার পাপিয়া তার মাকে খুন করার চেষ্টা করেছিল।

এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, ঘাতক মেয়ে পাপিয়াকে আটক করা হয়েছে। নিহত রহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা