সারাদেশ

দুই ফাস্ট ফুডকে মোবাইল কোর্টের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বৈধ কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে বরিশালের দুই ফাস্টফুডের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের পৃথক দুটি মোবাইল কোর্ট নগরীর বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে বটতলা মেজর এম.এ. জলিল সড়কে মো. আজম হোসেন এর মালিকানাধিন ফ্রাইপ্যান ফাস্টফুড নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ।

এসময় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে, একই এলাকার অ্যামিগোস নামক অপর একটি ফাস্টফুডের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হাই। এসময় একই অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক তুষারকে ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি।

পৃথক দুটি মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) সৈয়দ এনামুল হক সাইফুল। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

মোবাইল কোর্ট পরবর্তী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ বলেন, ‘জনসার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা