সারাদেশ

নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটায় নিখোঁজের তিনদিন পর সাগর (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্শ্ববর্তী যমুনা নদীর তীর থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত শিশু সাগর সাঘাটা থানা সংলগ্ন আকন্দ পাড়ার আব্দুর রহমান শফিকুলের ছেলে।

সাঘাটা থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, গত ২০ ফেব্রুয়ারি দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাগর। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন ২১ ফেব্রুয়ারি সাঘাটা থানায় একটি জিডি করেন শিশুটির বাবা আব্দুর রহমান। এরপর বুধবার সকালে স্থানীয়রা যমুনার শাখা নদীতে নৌকার নিচে শিশু সাগরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে সাগরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা