সারাদেশ

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি চুরি, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি রাতে চুরি হয়ে যাওয়ার ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপদে পড়েছেন যাত্রীরা। তবে ট্রেন চালকের দায়িত্বের প্রতি অবহেলা ও অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রী সাধারণ।

সোমবার ( ২২ ফেব্রুয়ারি) সকালে চাবিটি না পাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনে আটকা পড়ে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সকাল ৬টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা।

কিন্তু হঠাৎ করেই ট্রেনের চাবিটি হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে কিছুই বলতে পারছে না দায়িত্বরত সংশ্লিষ্টরা। ঢাকার উদ্দেশ্যে আসা অপেক্ষমান যাত্রী সাধারন সকাল ৬টা থেকে ট্রেন ছোড়তে বিলম্ব হওয়ায় চরম বিপাকে পড়েন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা