সারাদেশ

ভোলায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার বিষয়ে সচেতনতা সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় ১মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত নদীর অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা নিষেধ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার তুলাতুলী মাছ ঘাট এলাকায় ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে জেলে, মৎস্য ব্যবসায়ী এবং পাইকারদের সাথে সচেতনতা মূলক সভা করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, আজহারুল ইসলাম। তিনি বলেন ১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত নদীর অভয়াশ্রমে ভোলার ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিঃমিঃ ও ভেদুরিয়া হতে চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিঃমিঃ এলাকায় সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

এই দুই মাস জেলে, মাছ ব্যবসায়ী, পাইকারদের মাছ সংগ্রহ, আহরণ, ক্রয়-বিক্রয় হতে বিরত থাকা এবং এই দুই মাস মাছের সাথে সম্পৃক্ত সকলকে বিকল্প কাজের ব্যবস্থা করার জন্য আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিস কার্যালয়ের কর্মকর্তা ও তুলাতুলী মাছ ঘাট এলাকার জেলে আড়ৎদার, পাইকারসহ মাছ ব্যবসায়ীরা।


সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা