সারাদেশ

সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার গাছ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমানের বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি জমিতে থাকা ৫টি মেহগিনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

বুধবার ( ১০ ফেব্রুয়ারি) সকালে মেহগিনি গাছ ক্রয়কারী ব্যবসায়ী মো. মোতালেব হোসেন গাছগুলো কাটা শুরু করেন। ৩ টি গাছ কাটার পর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা প্রশাসন গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মজিবর রহমানের মার্কেটের সামনে রাস্তার পাশে সরকারি জমিতে ৫ টি মেহগিনি গাছ তিনি সম্প্রতি বিক্রি করেন।

গাছগুলো স্থানীয় গাছ ব্যবসায়ী মোতালেব হোসেনের নিকট ২৬ হাজার ৫০০ টাকায় সাবেক চেয়ারম্যান বিক্রি করেছেন বলে গাছ কর্তনকারী মনু শেখ জানান।

এ ব্যাপারে সরদার মজিবর রহমান বলেন, ওই গাছগুলো আমার ব্যক্তিগত জায়গায় পড়েছে। গাছগুলোর শিকড় আমার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে বিল্ডিংয়ের ক্ষতি করায় গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, খবর পেয়ে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি এবং তহশিলদার পাঠিয়েছি। তহশিলদারের তদন্ত শেষে জানা যাবে ওই গাছগুলো সরকারি না ব্যক্তিমালিকানাধীন।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা