সারাদেশ

বোয়ালমারীতে ৫০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী ( ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ৫০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকালে পৌর মৎস্য বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৫০ কেজি জাটকা জব্দ করে ৮টি মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৩ ধারা বাস্তবায়নের জন্য পৌর মৎস্য বাজারে অভিযান চালান হয়। এ সময় এক মৎস্য ব্যবসায়ী জাটকা রেখে পালিয়ে যায়। জাটকাগুলো জব্দ করে উপজেলা পরিষদে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে জানালে তিনি উপজেলার ৮টি মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা এম এম আজম আলীসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা