সারাদেশ

মার্চের আগেই সিলেটের ৪ উপজেলায় আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ৪ উপজেলা কমিটি এ মাসের মধ্যেই গঠনের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ নির্দেশ দেয়া হয়। উপজেলাগুলো হচ্ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার।

জেলা আওয়ামী লীগের প্রথম সভায় এ ৪ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ মার্চের মধ্যে জেলার দপ্তরে জমা দেয়ার সিদ্ধান্তও সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেটর নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ইমরান আহমদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী। এছাড়াও জেলা আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা